সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

হঠাৎ হাসপাতালে নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক :

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎ অচেতন হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে গনমাধ্যমতে নিশ্চিত করেছেন অভিনেত্রীর মা। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে নুসরাত ফারিয়ার মা বলেন, কয়েকদিন ধরেই একটু অসুস্থ বোধ করছিল ফারিয়া। মনে হয় গ্যাস্ট্রিকজনিত কোনো সমস্যা হচ্ছিল। কোনোকিছু খেতে চাচ্ছিল না আর খুব মাথা ব্যাথা করছিল।

গত বৃহস্পতিবার বিকেল থেকে শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। সন্ধ্যার পর মাথা ঘুরে পড়ে যায় এবং অনেকক্ষণ সেন্সলেস ছিল। এরপর মাথায়, চোখে-মুখে পানি দেওয়ার পর সেন্স ফিরে। সেন্স ফেরার পরপর রাত সাড়ে এগারোটার দিকে হাসপাতালে নিয়ে আসি। এখন কিছুটা ভালো আছে। কথা বলছে। জানা গেছে, শারীরিক দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েন ফারিয়া। এরপর চিকিৎসক তাকে ইনজেকশন ও স্যালাইন দিলে কিছুটা সুস্থ বোধ করেন। অভিনেত্রীর মা আরও বলেন, আজকে রাতটা হাসপাতালে রাখতে হবে। চিকিৎসক সকালে ফারিয়ার রক্ত পরীক্ষা করার কথা বলেন। সেটা করার পর জানা যাবে কেন হঠাৎ এমন হলো।