সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বঙ্গোপসাগরে অভিযানে ৩০ জলদস্যু গ্রেপ্তার : বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার

দক্ষিণ বঙ্গোপসাগরে ফিশিং বোটে দুর্ধর্ষ গণডাকাতির চেষ্টাকালে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩০ জলদস্যুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ট্রলারও জব্দ করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোরে বঙ্গোপসাগরে এই রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম।

র‌্যাব-৭ এর পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, দক্ষিণ বঙ্গোপসাগরে (চট্টগ্রাম-কক্সবাজার উপকূল) অভিযান চালিয়ে বড় ধরণের গণডাকাতির চেষ্টকালে জলদস্যুদের অবস্থান শনাক্তের পর আটক ও বিপুল অস্ত্রশস্ত্র গোলাবারুদ জব্দ করেছে র‌্যাব। পরে তাদের পতেঙ্গা ১৫ নম্বর ঘাটে নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, এই অভিযানের বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। এ লক্ষ্যে দুপুরে ২টার দিকে নগরীর পতেঙ্গা ১৫নং ফিশারি ঘাটে সংবাদ সম্মেলন করা হবে।

—-ইউএনবি