সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

‘বিচ্ছেদের’ পর আবারও ফারহান-তিশার দেখা, অতঃপর…

অনলাইন ডেস্ক :

কয়েক দিন আগেই শোবিজ দুনিয়ায় গুঞ্জন ছড়ায়, প্রেম করছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। যদিও দুই তারকাই বিষয়টি নিয়ে সে সময় নীরব ভূমিকা পালন করেন। এরপর অনেক দিন পর্দায় একসঙ্গে দেখা যায়নি দুজনকে। তবে ভালোবাসা দিবস উপলক্ষে এই জুটি আবার এক হলেন। তাদেরকে জুটি করে ‘সেই তুমি’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। অবয়ব সিদ্দিকীর চিত্রনাট্যে নির্মিত নাটকটিতে দেখা যাবে, প্রেম হতে হতে বিচ্ছেদে গড়ানো এক সম্পর্কে ছিলেন ফারহান-তিশা।

বহুদিন পর আবার তাদের দেখা; অতঃপর হারিয়ে ফেলা দিনগুলোর কথা ভেবে নস্টালজিক হওয়ার চিত্র উঠে আসবে এতে। নির্মাতা জানান, এই ভালোবাসা দিবসের অন্যতম জটিল প্রেমের গল্প হতে যাচ্ছে এটি। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।