সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নান্নুকে ‘দুর্ভাগা’ বলছেন সুজন

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। গত সোমবার বোর্ড সভায় তার নাম ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) নতুন নির্বাচক প্যানেল নিয়ে কথা বলেছেন ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। দুর্দান্ত ঢাকার কোচ হয়ে বিপিএলে ব্যস্ত সময় কাটছে সুজনের। এ মুহূর্তে তিনি চট্টগ্রামে অবস্থান করছেন। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হন। নান্নুকে নিয়ে করা এক প্রশ্নে বিরক্তই হলেন সুজন। বলেন, ‘আপনাদের এই প্রশ্ন করা কি ঠিক? নান্নু ভাই খুবই দুর্ভাগা। একজন সাবেক অধিনায়ককে যেভাবে মানুষ বিব্রত করেছে, আমি এটা মেনে নিতেই পারি না। ভুল মানুষের থাকতেই পারে, নান্নু ভাইও ভুল করতেই পারে। আমি মনে করি সুমন-নান্নু ভাই সবাই সৎ থেকে কাজ করেছেন। শুধু ওঁদের দোষ দিয়েও লাভ হবে না। আমরা নির্বাচক খুঁজে পাচ্ছিলাম না।

বিসিবি কেন ওঁদের এতদিন টেনে নিয়েছে? যেটা বাস্তবতা সেটা আমাদের চিন্তা করতে হবে।’ এ সময় বাংলাদেশ ক্রিকেটে নান্নু-বাশারদের অবদানকেও অস্বীকার না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ করেছেন সুজন। তিনি বলেন, ‘এখানে আপনাদের দায়িত্বটাও খুব গুরুত্বপূর্ণ। সমালোচনা হবেই, সমালোচনা থাকবেই। শান্ত ভালো খেলবে না, সমালোচনা হবে। লিপু ভাই ভালো কাজ করবে না সমালোচনা হবে। ভালো কাজের পুরস্কারের কথাও বলতে হবে। কারণ নান্নু ভাই-সুমনরা যখন ছিল তখনও বাংলাদেশ অনেক সাফল্য পেয়েছে। এটাতে কিন্তু উনাদেরও যে অবদান ছিল সেটা ভুলে গেলে চলবে না আমাদের। তবে একটা পরিবর্তন দরকার ছিল, সেটার জন্য বিসিবির এই সিদ্ধান্তকে আমি সেরা বলে মানি। নান্নু ভাইরা যা করেছে, ভালো করেছে। আমি তাদের কোনো দোষ দিব না। উলটো আমি তাদের স্যালুট করি। কারণ ধৈর্যের সাথে তারা এই কাজ করেছে। নির্বাচকের দায়িত্ব পালন করা সহজ কাজ নয়, কারণ এখানে থেকে আপনি সবাইকে খুশি করতে পারবেন না।’