সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পিছিয়ে পড়েও আবাহনীকে হারাল মোহামেডান

অনলাইন ডেস্ক :

ফেডারেশন কাপে গ্রুপের শেষ খেলায় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান। দুই দলই আগের দুই ম্যাচ জিতে পরের রাউন্ড নিশ্চিত করে রেখেছে। সে অর্থে মঙ্গলবারের ম্যাচটি ছিল দুই দলের জন্যই নিয়মরক্ষার। তারপরও ম্যাচটা যখন আবাহনী-মোহামেডান তখন উত্তাপ থাকবে সেটাই স্বাভাবিক। যে ম্যাচে কেউ কাউকে ছাড় দেয় না। মঙ্গলবারও যেমন পিছিয়ে পড়ে হাল ছাড়েনি সাদা-কালোরা। দুর্দান্ত প্রচেষ্টায় ম্যাচ জিতে নিয়েছে মোহামেডান।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আবাহনীকে ২-১ ব্যবধানে হারিয়েছে মোহামেডান। চার দলের গ্রুপে সেরা হয়েই পরের রাউন্ডে উঠেছে আলফাজ আহমেদের দল। দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৩-০ ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। যদিও এই ম্যাচের আগেই ফেডারেশন কাপ থেকে বিদায় নিয়েছে এই দল। আবাহনী মোহামেডান ম্যাচে ৩৮ মিনিটের মাথায় স্টুয়ার্ট কর্নেলিসের গোলে এগিয়ে যায় আবাহনী।

বিরতির পর দ্রুতই গোল পরিশোধ করে মোহামেডান। মুজাফফরের গোলে ১-১ সমতা টানে আলফাজের দল। চার মিনিট পর টনির গোলে লিড ২-১ করে মোহামেডান। ম্যাচের বাকি সময়টা স্কোরলাইন ধরে রেখে মাঠ ছাড়ে মতিঝিল পাড়ার দলটি।