সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

হাসপাতালে ভর্তি অভিনেত্রী সুজাতা

অনলাইন ডেস্ক :

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলা চলচ্চিত্রের ষাট ও সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী সুজাতা। মঙ্গলবার গাজীপুরে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং শেষে বাসায় ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সংবাদমাধ্যম অনুযায়ী, সুজাতার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন সুজাতার নাতি ফারদিন আজিম। তিনি বলেন, ‘আমার দাদি এখন চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন।’ ষাটের দশকে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা সুজাতা। অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন। তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় তিন শতাধিক। এর মধ্যে ৫০টিরও বেশি ছবি ফোক ঘরানার।

১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ চলচ্চিত্রে অভিনয়ে রাতারাতি তারকা বনে যান সুজাতা। মাত্র ১২ বছর বয়সী নায়িকার চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী সুজাতা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘রূপবান’, ‘ডাক বাবু’, ‘জরিনা সুন্দরী’, ‘অপরাজেয়’, ‘আগুন নিয়ে খেলা’, ‘কাঞ্চনমালা’, ‘আলিবাবা’, ‘বেঈমান’, ‘অনেক প্রেম অনেক জ¦ালা’, ‘প্রতিনিধি’ প্রভৃতি। চলচ্চিত্রশিল্পে অবদানের জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন সুজাতা। এ ছাড়া শিল্পকলায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে একুশে পদক পান তিনি।