সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

প্রথমবার জুটি বাঁধলেন প্রীতম ও তাসনিয়া ফারিণ

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো জুটি বেঁধে সিনেমায় আসছেন প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ। আগামী বৃহস্পতিবার চরকিতে মুক্তি পাচ্ছে তাদের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমাটি। মিনিস্ট্রি অফ লাভ-এর দ্বিতীয় এই সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। পরিচালক বলেন, ‘আমাদের সিনেমার গল্পটাই এমন যে, মফস্বল থেকে একদম শহর পর্যন্ত চলবে প্রেমের কাহিনী। সেই সঙ্গে এই দুই জায়গাতেই সবার এত এত হেল্প পেয়েছি তাতে আমাদের কাজটা আরও সহজ হয়েছে।’ ‘কাছের মানুষ দূরে থুইয়া’ একটা স্পর্শের গল্প জানিয়ে তিনি বলেন, ‘দূরত্ব ভালোবাসার ওপর কীভাবে স্ট্রেস দেয়, কীভাবে সম্পর্কের টানাপোড়েন তৈরি করে তা এই সিনেমায় থাকবে। যারা প্রবাসে থাকেন তারা এটা ভালো ধরতে পারবেন।’

গল্পটির জন্য ফারিণ এবং প্রীতমকেই কেন বেছে নিলেন, এমন প্রশ্নে শিহাব শাহীন বলেন, ‘গল্পের চরিত্রের জন্য আমার যে ধরনের লুক প্রয়োজন ছিল সেটা তাদের দুজনের মধ্যেই পারফেক্টলি পেয়েছি। এখানে প্রীতমকে দেখা যাবে একজন রুয়েট ছাত্র হিসেবে যে কিনা একটা ট্রমাটিক ও হার্ডশিপ চাইল্ডহুড নিয়ে বড় হয়। এই চরিত্রটির জন্য একদম তার মতোই কাউকে দরকার ছিল আমার। যে রকমটা চেয়েছি ঠিক তাই পেয়েছি ওর কাছ থেকে। খুবই ভালো করেছে সে। এই সিনেমাটির মধ্য দিয়ে ইন্ডাস্ট্রি একটা নতুন অভিনেতাকে পাবে। কাজটি দেখার পরই দর্শকরা সেটা বুঝতে পারবে। আর ফারিণ তো পরীক্ষিত।’ প্রীতম-ফারিণ ছাড়াও এই সিনেমায় দেখা যাবে নতুন মুখ রূপন্তী আকিদের। এ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক ও শাহীন শাহনেওয়াজ প্রমুখ।