সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ফের মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো

অনলাইন ডেস্ক :

চলতি মৌসুমে ফর্মের তুঙ্গে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একের পর এক গোল করেই চলছেন পর্তুগিজ এই সুপারস্টার। তার গোলে সৌদি প্রো লিগের ম্যাচে ঘরের মাঠে আল ফাতেহকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। এই ম্যাচে গোল করে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। গত শনিবার ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। ম্যাচের ১১ মিনিটে সুলতান আল ঘান্নামের ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান রোনালদো।

আর এই গোল দিয়েই মেসিকে টপকে গেছেন পর্তুগিজ তারকা। ক্যারিয়ারে পেনাল্টি ছাড়া গোলের হিসেবে এখন সবার উপরে রোনালদোই। এত দিন পেনাল্টি ছাড়া গোলে মেসি ও রোনালদোর গোল ছিল ৭১৩টি করে। আল ফাতেহর বিপক্ষে গোল করে রোনালদো সেটা নিয়ে গেলেন ৭১৪তে। রোনালদো তার ক্যারিয়ারের ৮৭৫ গোলের ১৬১টি করেছেন পেনাল্টি থেকে। মেসির পেনাল্টি গোল ১০৮টি। আর সব মিলিয়ে রোনালদোর গোল ৮৭৫টি। মেসির ৮২১টি।