সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বিপিএলের এলিমিনেটর ও কোয়ালিফায়ারের সূচিতে পরিবর্তন

অনলাইন ডেস্ক :

দশম আসরের শেষ দিকে এসে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। বদলে গেছে দুটি কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের তারিখ। আগের সূচি অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। পরিবর্তিত সূচি অনুযায়ী ২৫ ফেব্রুয়ারির জায়গায় ২৬ ফেব্রুয়ারি হবে ম্যাচ দুটি। ২৭ ফেব্রুয়ারি হবে রিজার্ভ ডে।

আর নতুন সূচি অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচটি একদিন পিছিয়ে হবে ২৮ ফেব্রুয়ারি। আগের মতো সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সাত দলের বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। এই ম্যাচের পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সেখানে তাদের প্রতিপক্ষ এলিমিনেটর ম্যাচে জয়ী দল।