সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থী নিহত

লালমনিরহাটের কালীগঞ্জে কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহেল রানা(২৬) নামে এক মাস্টার্সের শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার(২৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কাকিনা ওয়াবদা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা কালিগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের শৈলমারি এলাকার আনোয়ার মাস্টারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অটো রিকশায় নিহত সোহেল রানাসহ দুই শিক্ষার্থী মাস্টার্স পরীক্ষা দেওয়ার জন্য লালমনিরহাটের যাচ্ছিলেন। পরে কাকিনা ওয়াবদা বাজার এলাকায় তাদের অটোর সঙ্গে একটি কাবার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে সোহেল রানার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ড্রাইভার আব্দুস সালামকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যান ও অটো রিক্সার সরাসরি সংঘর্ষে মাস্টার্সের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে।

—-ইউএনবি