সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

ওএমএস কর্মসূচির জন্য ১.১০ কোটি লিটার সয়াবিন তেল ও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে টিসিবি

ফাইল ছবি

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির মাধ্যমে বিক্রির জন্য এক কোটি ১০ লাখ লিটার ভোজ্যতেল ও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির পক্ষে প্রস্তাবগুলো পেশ করে।

প্রস্তাব অনুযায়ী, সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে খোলা দরপত্রের মাধ্যমে ১৭৪ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল আমদানি করবে টিসিবি। এতে প্রতি লিটারে খরচ হবে ১৬৫ দশমিক ২৫ টাকা।

টিসিবি নাবিল নব ফুড লিমিটেড থেকে প্রতি কেজি ১০৩ দশমিক ০৯ টাকা দরে ৮৩ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে।

—-ইউএনবি