সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে যোগাযোগ স্বাভাবিক

টাঙ্গাইলের বাসাইলে টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে ইঞ্জিন বিকল ট্রেনটি সরিয়ে নেওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) কমিউটার ট্রেনটি ঘারিন্দা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর বাসাইল উপজেলার সোনালিয়া এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে এই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জে বেশ কয়েকটি স্টেশনে বিভিন্ন গন্তব্যের ট্রেন আটকা পড়ায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে ট্রেনটি ঘারিন্দা স্টেশনে নিয়ে যাওয়া যায়। ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

টাঙ্গাইল কমিউটার ট্রেনের চালক মামুনুর রশীদ বলেন, ইঞ্জিনসহ ট্রেনটি প্রায় ৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়। সেটি টাঙ্গাইল স্টেশনে নেওয়া হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের ইনর্চাজ আলী আকবর বলেন, গত বছরের ১৬ নভেম্বর ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন দেয়া হয়েছিলো। পরে ট্রেনটি মেরামত করে চলাচল করলেও মাঝে-মধ্যে ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

—-ইউএনবি