সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ফাইনালেও মিলারকে পাচ্ছে বরিশাল

অনলাইন ডেস্ক :

দ্বিতীয় কোয়ালিফায়ার শেষে ভোর রাতেই ছিল ডেভিড মিলারের ফ্লাইট। এতক্ষণে তার থাকার কথা দেশের পথে। তবে ফরচুন বরিশালের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান আছেন ঢাকায় টিম হোটেলেই। দলের প্রবল অনুরোধে রাজি হয়ে শেষ পর্যন্ত ফাইনালে থেকে যাচ্ছেন তিনি। বরিশালের সঙ্গে প্রাথমিকভাবে দুই ম্যাচের জন্যই চুক্তি ছিল মিলারের। সামনেই তার বিয়ে। বিপিএলে আসার আগে ব্যস্ত ছিলেন বিয়ের আয়োজন নিয়ে। বরিশাল অধিনায়ক তামিম ইকবাল ও দলের মালিকপক্ষের অনেক অনুরোধে সাড়া দিয়ে এই টুর্নামেন্টে খেলতে আসেন তিনি। এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার শেষে তার দেশে ফেরা চূড়ান্ত হয়েই ছিল।

কিন্তু রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে ওঠার পর বরিশালের সত্বাধিকারী, টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক মিলে আরেক দফা তাকে অনুরোধ করেন ফিরে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার। সবার সেই চাওয়াকে সম্মান দিয়ে শেষ পর্যন্ত ফাইনাল খেলেই ফেরার সিদ্ধান্ত নেন মিলার। বরিশালের স্কোয়াডে অবশ্য বিদেশী ব্যাটসম্যানদের মধ্যে আহমেদ শেহজাদ আছেন বাইরে অপেক্ষায়। তবে পাকিস্তানি এই ওপেনারের পারফরম্যান্সে সন্তুষ্ট নয় বরিশালের ম্যানেজমেন্ট। প্রথম দুই ম্যাচে ৩৯ ও ৬৬ করার পর সবশেষ ৬ ইনিংস মিলিয়ে তার রান ৬৮। স্কোয়াডে এছাড়াও আছেন লেগ স্পিনিং অলরাউন্ডার ইয়ানিক ক্যারাইয়াহ। তাকেও আপাতত প্রয়োজন পড়ছে না দলের। তাই মিলার চলে গেলে নতুন কোনো বিদেশি আনার পরিকল্পনা ছিল দলের।

‘কিলার মিলার’ নামে খ্যাত ব্যাটসম্যান রাজি হয়ে যাওয়ায় তাই সেই ঝামেলায় যেতে হচ্ছে না বরিশালকে। ফাইনাল খেলার জন্য আকর্ষণীয় অঙ্কের পারিশ্রমিকও পাচ্ছেন মিলার। তার আগের দুই ম্যাচের তুলনায় যা অনেক বেশি। ১১ বছর পর এবার বিপিএল খেলছেন মিলার। এলিমিনিটের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে বিপক্ষে জয়ের খুব কাছে গিয়ে তিনি আউট হয়ে যান ১৭ রানে। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুশফিকুর রহিমের সঙ্গে জুটিতে দলের জয় সঙ্গে নিয়েই ফেরেন অপরাজিত ২২ রান করে। ফাইনালে শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে বরিশাল।