সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চাঁদপুরে ৪ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই, দগ্ধ ৬

চাঁদপুর শহরতলীতে দৃষ্টি প্রতিবন্ধীসহ চার ভাইয়ের চারটি বসতঘর পুড়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে ছয়জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার রাতে ৮টার দিকে (১৩ নম্বর ওয়ার্ড) খলিশাঢুলী বরকন্দাজ বাড়িতে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্তরা হলেন- সোহেল, রুবেল ও দৃষ্টি প্রতিবন্ধী দুই ভাই মোতালেব, আলমগীর।

দমকল কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগুন লাগার মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা হবে বলে প্রাথমিক হিসেবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

—-ইউএনবি