সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৮ জনের জেল-জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে অভয়আশ্রম মেঘনা নদীতে মাছ শিকার করায় আট জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১ মার্চ) সকাল দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে দুইটি মাছ ধরার ট্রলার ও ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন, দুই মাস মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার সময় অভিযান চালিয়ে দুই জেলে ও দৌলতখান উপজেলার মেঘনা নদী থেকে ছয় জেলেকে আটক করা হয়।

আটক জেলেদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়।

তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে দুইটি মাছ ধরার ট্রলার ও ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

—-ইউএনবি