সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

যে কারণে জাতীয় দলের কোচ হননি সালাউদ্দিন

অনলাইন ডেস্ক :

দেশের ক্রিকেটে জনপ্রিয় মুখ কোচ মোহাম্মদ সালাউদ্দিন। লোকাল ক্রিকেটারদের আস্থার জায়গা এই কোচ। যেকোনো সময় সমস্যায় পড়লে সাকিব আল হাসান, তামিম ইকবালসহ অনেকে দ্বারস্থ হন কোচ সালাউদ্দিনের। এমন একজন বাংলাদেশের কোচ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছিলেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। তবে নিজেই জাতীয় দল কোচ হতে চান না সালাউদ্দিন। জাতীয় দলের কোচ হতে না চাওয়া প্রসঙ্গে সম্প্রতি ক্রিকবাজকে সালাউদ্দিন বলেন, ‘সত্যি বলতে, এখন আমার অন্য কারও অধীনে কাজ করার বয়স নেই এবং সহকারি কোচ হলে আমাকে ছেলেদের উন্নতির জন্য অনেক বেশি পরিশ্রম করার পাশাপাশি অনেক সময় দিতে হবে। একটা দল গোছানোর পেছনে সহকারি কোচের বড় ভূমিকা থাকে।

কিন্তু এখন আমি এটা করতে পারবো না এবং অন্য কারও অধীনে কাজ করার মানসিকতা এখন আর নেই।’ জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রসঙ্গে টেনে দেশের জনপ্রিয় এই কোচ আরও বলেন, ‘হাথুরুসিংহের ব্যাপারে আমি যা দেখেছি ও বুঝেছি যে, অন্য কোচরা তার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না এবং আমি যেমন মানসিকতার, তাতে আমাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। অন্য কেউ যদি আমার কাজে প্রভাব খাটায় তাহলে আমার জন্য কাজ করা মুশকিল হয়ে পড়বে এবং আমি এমন নই। এ কারণেই আমি নাম দেইনি।’