সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আর্জেন্টিনার ক্লাবকে নিয়ে ফিফায় জামালের অভিযোগ

অনলাইন ডেস্ক :

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োতে যোগ দিয়ে বেশি সুবিধা করতে পারেননি জামাল ভূঁইয়া। চুক্তিটা ১৫ মাসের হলেও তা বেশি দিন টেকেনি। গত বছর আগস্টে যোগ দিয়ে নভেম্বরেই সম্পর্ক ছিন্ন করেছেন বাংলাদেশ অধিনায়ক। পরে জানা গেছে, বেতন নিয়ে ঝামেলার কথা! ক্লাব থেকে মাসিক প্রায় সাড়ে ১২ হাজার ডলার বেতন ঠিকমতো না পাওয়ায় এরই মধ্যে ফিফাতে অভিযোগ করেছেন তিনি। অভিযোগ আমলে নিয়ে সোল দা মায়োকে এই মাসে কারণ দর্শাও নোটিশ দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বলা যায় অনেক আশা নিয়ে আর্জেন্টিনার ক্লাবে খেলতে গেলেও জামালের স্বপ্ন ভেঙ্গ হয়েছে। মাত্র তিন মাস খেলতে পেরেছিলেন। চার ম্যাচে দুই গোলও আছে ৩৩ বছর বয়সী মিডফিল্ডারের। সোল দা মায়োতে ঠিকমতো বেতন না পাওয়াতে জামাল নিজেই চুক্তি ভঙ্গ করেছেন। ফিফায় অভিযোগ করা নিয়ে সৌদি আরব থেকে জামাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘হ্যাঁ, বেতন না পেয়ে আমি ফিফার কাছে অভিযোগ করেছি।’ আর্জেন্টিনার ক্লাব থেকে ফিরে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বে আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন জামাল ভূঁইয়া।

এরই মধ্যে আবাহনী লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে আন্তর্জাতিক ছাড়পত্র না পাওয়া পর্যন্ত আকাশী-নীল জার্সিধারিদের হয়ে খেলতে পারবেন না তিনি। আর্জেন্টিনা ক্লাব থেকে নিজেই যেহেতু সম্পর্ক ছিন্ন করেছেন। সেক্ষেত্রে তা পাওয়া সহজ নাও হতে পারে। তবে ফিফার হস্তক্ষেপে সেটি দ্রুত পাওয়ার সুযোগ রয়েছে।