সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সবজির ১৩৫টি জাত ও ৭৭টি প্রযুক্তি উদ্ভাবন করেছে বারি

এ পর্যন্ত ১৩৫টি সবজির জাত উদ্ভাবন ও ৭৭টি প্রযুক্তি উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি)।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে প্রতিষ্ঠানটির সবজির আধুনিক জাত ও প্রযুক্তি প্রদর্শন কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

এতে আর জানানো হয়, দেশে বর্তমানে ২.২ কোটি টন সবজি উৎপাদন হয়। উৎপাদিত সবজি খাওয়ার পাশাপাশি একটি অংশ বিদেশে রপ্তানি হয়।

উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুন্সী রাশীদ আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

এরপর বারির এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণের পুরস্কার বিতরণ কর্মশালা এবং নব নির্মিত এফএমপিই ল্যাব বিল্ডিং উদ্বোধন করা হয়েছে।

এ অনুষ্ঠানে প্রকল্প পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, বারির সাবেক মহাপরিচালক ড. এম এ মাজেদ ছিলেন।

—–ইউএনবি