সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ভারত থেকে ১৪০০ টন ছোলা আমদানি হয়েছে

রমজান উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে পাঁচটি চালানের বিপরীতে সরকারি ও বেসরকারি পর্যায়ে ১ হাজার ৪০০ টন ছোলা আমদানি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রবীন্দ্র সিং ছোলা আমদানির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রথম চালানে ৪০০ টন এবং আজ বৃহস্পতিবার দুপুরে বেসরকারিভাবে আমদানি করা আরও ১ হাজার টন ছোলার গুণগত মান নির্ণয় করে দ্রুত খালাসের ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, বেসরকারিভাবে ছোলা আমদানির পাশাপাশি টিসিবির আওতায় ৪ হাজার টন কাঁচা ছোলা আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, সরকারি পর্যায়ে ৪০০ টন ও বেসরকারি পর্যায়ে ১ হাজার টন কাঁচা ছোলা আমদানি করা হয়েছে। রোজা আগে ভারত থেকে ছোলা আমদানি হওয়ায় নিম্ন আয়ের মানুষ উপকৃত হবেন।

বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা হেমন্ত কুমার সরকার বলেন, রমজান উপলক্ষে পাঁচটি চালানের বিপরীতে সরকারি ও বেসরকারি পর্যায়ে গত দুই দিনে ১ হাজার ৪০০ টন ছোলা আমদানি করা হয়েছে। এসব ছোলার গুণগত মান নির্ণয় করে তা ছাড় দেওয়া হয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, পবিত্র রমজান উপলক্ষে ছোলাসহ বিভিন্ন খাদ্যপণ্যের আমদানি বেড়েছে। বন্দর থেকে যেন দ্রুত এসব পণ্য খালাস দেওয়া যায় সেজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

—–ইউএনবি