সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

চট্টগ্রামে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৫ জন আহত

চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন চারজন।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে ইসলামী ব্যাংক হাসপাতালের ভবনের সামনে নালার কাজ করার সময় এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- ফাহাদ, জহির, মাসুম ও নয়ন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে নালায় কাজ করার সময় বিস্ফোরণজনিত দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সবার অবস্থা আশঙ্কাজনক।

—-ইউএনবি