সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ভাঙ্গায় বাস উল্টে নিহত ৩, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার ভোর রাতের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার সদরদী বাবনা তলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- পাবনা জেলার সাথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে শফিকুল ইসলাম সুরুজ।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকা গামী ইমরান ট্রাভেলস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। বাসটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়ে ঘটনাস্থলে দুইজন নিহত হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ যাত্রী। আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু সাঈদ বলেন, বাসটি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুইজন নিহত ও ১০ জন যাত্রী আহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। অপর দুইজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

—-ইউএনবি