সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কর্ণফুলী নদীতে ড্রেজিং করার সময় ডুবে গেল ক্রেন

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের কাজ করার সময় একটি ক্রেন ডুবে গেছে। রবিবার (১০ মার্চ) সকালে জেলার রাঙ্গুনিয়া উপজেলার রাইখালী-লিচুবাগান ফেরিঘাট এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কর্ণফুলী নদীর নাব্য সংকট দূরীকরণে রাইখালী চন্দ্রঘোনা ফেরিঘাট অংশে ড্রেজিংয়ের কাজ চলছিল। এক পর্যায়ে ক্রেনটি নিয়ন্ত্রণ হারালে সেটি নদীতে ডুবে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপদ বিভাগের রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

তিনি বলেন, ‘ডুবে যাওয়া ক্রেনটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আপাতত ড্রেজিংয়ের কাজ বন্ধ রয়েছে।’

উল্লেখ্য, রবিবার ভোর ৬টা থেকে ১৩ মার্চ ভোর ৫টা পর্যন্ত রাইখালী চন্দ্রঘোনা ফেরিঘাট অংশের কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের কাজ চলার কথা ছিল ক্রেনটির।

—–ইউএনবি