সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বঙ্গবন্ধু টানেলের পরিত্যক্ত ওয়্যার হাউজে আগুন

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের পরিত্যক্ত কনস্ট্রাকশন ওয়্যার হাউজে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে টানেলের আনোয়ারা প্রান্তের কনস্ট্রাকশন স্টোর রুমে এ আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টানেলের নিজস্ব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর উপ-সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক এবং টানেলের টোল ম্যানেজার মো. বেলায়েত হোসেন।

টানেল কর্তৃপক্ষের উপপ্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, বঙ্গবন্ধু মূল টানেলের বাইরে আনোয়ারা প্রান্তে, যেখানে পরিত্যক্ত গুদাম রয়েছে সেখানে আগুন লাগে। তাৎক্ষণিক আমাদের নিজস্ব ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এতে তেমন কোনো ক্ষতি হয়নি। তবে ওখানে টানেলের কাজ করার পর কিছু কাঠ ও পরিত্যক্ত সরঞ্জাম ছিল।

এখন সব নিরাপদে রয়েছে। কোনো সমস্যা নেই বলেও জানান তিনি।

—–ইউএনবি