সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

জাতীয় দলে লন্ডন প্রবাসী ফুটবলার

অনলাইন ডেস্ক :

দুই দিন আগে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছিলেন প্রবাসী কোনো ফুটবলার জাতীয় দলের সাফে থাকছে না। গতকাল জানা গেল, আরও একজন প্রবাসী ফুটবলার সাফের প্রাথমিক দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার লন্ডন প্রবাসী তরুণ ফুটবলার সাফের ৩৪ জনের তালিকায় রাখা হয়েছে। এরইমধ্যে ৩৪ জনের নামের তালিকা সরকারের কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। সেখানে লন্ডন প্রবাসী ইউসুফ জুলকারনাইন ঢাকায় আসবেন। কিন্তু তার বাংলাদেশি পাসপোর্ট নেই। ইউসুফ জুলকারনাইন এখন লন্ডনে আছেন। বাফুফে জানিয়েছে, এই তরুণ পাসপোর্ট পেয়ে যাবেন এবং ভিসা নিয়ে ঢাকায় আসবেন। সবকিছুই দ্রুত আগাচ্ছে। এটাকিং মিডফিল্ড পজিশনে খেলবেন জুলকারনাইন। এর আগে কানাডা এবং ফ্রান্স হতে দুই জন এসেছিলেন। কিন্তু তাদেরকে সাফের দলে রাখা হয়নি। জাতীয় দল ম্যানেজম্যান্ট কমিটির সভা রয়েছে। সভা শেষে ঘোষণা করা হবে কবে নাগাদ অনুশীলন শুরু হবে। ২০ সেপ্টেম্বর জেমি ডে অনুশীলনে নামার কথা রয়েছে। আগামী ১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপের রাজধানী মালেতে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ ৫ দেশ খেলবে এবারের আসরে।