সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পালমার গোলে চেলসির জয়

অনলাইন ডেস্ক :

প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছে না চেলসির। তবে এই মৌসুমে তাদের সেরা খেলোয়াড় কোল পালমার আছেন দারুণ ছন্দে। তার গোল ও অ্যাসিস্টে ভর করে সোমবার রাতে তারা ৩-২ গোলে হারিয়েছে নিউ ক্যাসল ইউনাইটেডকে। ৫৭ মিনিটে তার পাওয়া গোলটি ছিল এবারের মৌসুমে ১১তম। এছাড়া চেলসির ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে গোল করার কীর্তিও গড়েন তিনি।

তাতে ২০০১ সালের পর মার্চ মাসে ঘরের মাঠে কোনো ম্যাচ না হারার রেকর্ডও অক্ষুন্ন রাখে। এই জয়ে ২৭ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের একাদশতম স্থানে অবস্থান নিয়েছে চেলসি। ২৮ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট নিয়ে নিউক্যাসল আছে দশম স্থানে। এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় চেলসি। এ সময় পালমারের বাড়িয়ে দেওয়া বল থেকে নিকোলাস জ্যাকসন গোল করে এগিয়ে নেন দলকে। তবে বিরতিতে যাওয়ার আগে সমতা ফেরায় নিউক্যাসল। ৪৩ মিনিটের মাথায় আলেক্সান্ডার ইসাক বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে গোল করেন।

বিরতি থেকে ফিরে ৫৭ মিনিটে পালমার গোল করে আবার এগিয়ে নেন চেলসিকে। তাকে গোলে সহায়তা করেন এনজো ফার্নান্দেজ। ৭৬ মিনিটের সময় মাইখাইলো মুদরিক গোল করেন গালাগহারের বাড়িয়ে দেওয়া বল থেকে। তাতে চেলসি এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। ৯০ মিনিটের মাথায় নিউক্যাসলের জ্যাকব মারফি বক্সের ডানদিক থেকে ডান পায়ের শটে গোল করে ব্যবধান কমান। তাকে গোলে সহায়তা করেন লিউইস মিলি। এই গোল ব্যবধান কমালেও হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।