সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নেইমারকে ছাড়াই বিশ্ব রেকর্ড ভাঙলো আল হিলাল

অনলাইন ডেস্ক :

এশিয়ান চ্যাম্পিয়নস লিগে আল ইত্তিহাদকে হারিয়ে টানা জয়ের বিশ্ব রেকর্ড ভেঙে দিলো আল হিলাল। গত মঙ্গলবার করিম বেনজেমার আল ইত্তিহাদের বিপক্ষে ২-০ গোলে জিতেছে তারা। তাতে করে ২০১৬-১৭ মৌসুমে টানা ২৭ ম্যাচ জেতা ওয়েলস প্রিমিয়ার লিগ ক্লাব দ্য নিউ সেন্টসের রেকর্ড ভেঙেছে তারা। গত মঙ্গলবার জিতে ৪-০ গোলের অগ্রগামিতায় এশিয়ান চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আল হিলাল। দলটির পর্তুগিজ কোচ হোর্হে জেসুস বলেছেন, ‘এটা সত্যিই অসাধারণ অর্জন। এই স্মরনীয় জয়ের রেকর্ডে ভূমিকা রাখা প্রত্যেককে ধন্যবাদ জানাই আমি।’

সৌদি প্রো লিগে আল হিলাল ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে আছে। দলের তারকা খেলোয়াড় নেইমারকে ছাড়াই এগিয়ে যাচ্ছে তারা। অক্টোবরে এসিএল ইনজুরিতে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আল হিলালের এই সাফল্যের নেপথ্য নায়ক ফুলহ্যাম ও নিউক্যাসেল স্ট্রাইকার আলেক্সান্দার মিত্রোভিচ। সার্বিয়ান তারকা লিগ ও মহাদেশীয় প্রতিযোগিতায় ২৮ ম্যাচে ২৯ গোল করেছেন।

এছাড়া কালিদো কুলিবালি, রুবেন নেভেস ও সার্গে মিলিঙ্কোভিচ সাভিচ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সবশেষ আল হিলাল জিততে পারেনি ২১ সেপ্টেম্বর। লিগ প্রতিপক্ষ দামাকের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। তারপর সৌদি লিগে ১৬, ঘরোয়া কাপে তিন ও এশিয়ান চ্যাম্পিয়নস লিগে আট ম্যাচ খেলে সবগুলো জিতেছে তারা।