সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মেসিহীন মায়ামিকে জেতালেন সুয়ারেজ

অনলাইন ডেস্ক :

মেসিকে ছাড়া কী অবস্থা হয় সেটা আগেও টের পেয়েছে ইন্টার মায়ামি। চোটের কারণে দলে নেই তিনি। তার পরেও ডিসি ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে তারা। মেজর লিগ সকারে মায়ামির জয়ে সবচেয়ে বড় অবদান লুই সুয়ারেজের। বেঞ্চ থেকে খেলতে নেমে জোড়া গোল করেছেন তিনি। মেসিকে ছাড়া সর্বশেষ সাত ম্যাচেই জয় পেতে ব্যর্থ হয়েছে তারা।

কোচ মার্টিনো তার পরেও সুয়ারেজ, জর্ডি আলবাদের বেঞ্চে বসিয়ে রেখেছিলেন। সাবেক বার্সা সতীর্থদের মধ্যে শুধু মিডফিল্ডার সের্হিও বুসকেৎজ এদিন শুরুর একাদশে খেলেছেন। তাতে অঘটনের শঙ্কাতে পড়তে যাচ্ছিল তারা!

১৪ মিনিটে ডিসি ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন স্ট্রাউড। তাদের অগ্রগামিতা অবশ্য স্থায়ী ছিল মাত্র দশ মিনিট। সুয়ারেজের বদলে আক্রমণে নেতৃত্ব দেওয়া লিওনার্ডো কাম্পানা সমতা ফেরান ২৪ মিনিটে। ভাগ্য বদলাতে সুয়ারেজকে অবশেষে নামানো হয় ৬২ মিনিটে। দশ মিনিট বাদেই স্কোর ২-১ করেন তিনি। কাম্পানার ক্রস থেকে জাল কাঁপিয়ে ব্যবধান বাড়িয়েছেন।

৮৫ মিনিটে আরও একটি গোল করে মায়ামির সুনিশ্চিত করেছেন তিনি-ই। তাতে মেজর লিগ সকারে সুয়ারেজের দারুণ নৈপুণ্য অব্যাহত রয়েছে। ৭ ম্যাচে সব মিলিয়ে ৬ গোল করেছেন। অন্তিম মুহূর্তে মায়ামি খেলোয়াড়কে ফেলে দিয়ে দশ জনের দলে পরিণত হয় ডিসি ইউনাইটেড। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পেদ্রো সান্তোস।