সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আবারও ফাইনালে মুখোমুখি আলকারাস ও মেদভেদেভ

অনলাইন ডেস্ক :

ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা লড়াইয়ে গতবারের ফাইনালেরই যেন পুনরাবৃত্তি হতে যাচ্ছে। আবারও মুখোমুখি হচ্ছেন কার্লোস আলকারাস ও দানিল মেদভেদেভ। এটিপি ট্যুরের এই টুর্নামেন্টের গত আসরে মেদভেদেভকে সরাসরি সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন আলকারাস। রুশ তারকার সামনে এবার তাই প্রতিশোধের সুযোগ। ফাইনালের আগে দুইজনই বেশ ভালো ছন্দে আছেন।

অবশ্য সেমি-ফাইনালে উভয়কেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে। নিজ নিজ ম্যাচে দুজনেই প্রথম সেট হেরে বসে, এরপর ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকেট কাটে তারা। শিরোপাধারী আলকারাস ১-৬, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন ইতালির ইয়ানিক সিনারকে। আর মেদভেদেভ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের টমি পলকে, ১-৬, ৭-৬ (৭-৩), ৬-২ গেমে। স্প্যানিশ তারকা আলকারাস এখানে টানা দ্বিতীয় আর চতুর্থ বাছাই মেদভেদেভ প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রোববার মুখোমুখি হবেন।