সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইন্ডিয়ান ওয়েলসে চ্যাম্পিয়ন আলকারাস

অনলাইন ডেস্ক :

পুরোনো ক্ষতে প্রলেপ দেওয়ার জন্য প্রয়োজনীয় লড়াইটাও সেভাবে করতে পারলেন না দানিল মেদভেদেভ। তাকে সরাসরি সেটে হারিয়ে ইন্ডিয়াস ওয়েলসের পুরুষ এককের শিরোপা ধরে রাখলেন কার্লোস আলকারাস। ম্যাচের শুরুর দিকে অবশ্য তেমন একটা ছন্দে ছিলেন না আলকারাস। বেশ কিছু ভুল করে প্রথম তিন গেমে হেরে পিছিয়ে পড়েন তিনি। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৭-৬ (৭-৫), ৬-১ গেমে জিতে টানা দ্বিতীয়বারের মতো এখানে চ্যাম্পিয়ন হন স্প্যানিশ তারকা। প্রতিযোগিতাটির গত আসরের ফাইনালে মেদভেদেভকেই হারিয়ে প্রথমবার এখানে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন আলকারাস।

দুইটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী আলকারাস এর আগে সবশেষ শিরোপা জিতেছিলেন গত বছরের উইম্বলডনে। আবারও শিরোপা জয়ের স্বাদ পেয়ে উচ্ছ্বসিত ২০ বছর বয়সী তারকা ফিরে তাকালেন পেছনে। বললেন, চোটের কারণে মাস কয়েক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। “ভাষায় প্রকাশ করা কঠিন, কারণ সত্যিই কয়েকটা মাস খুব খারাপ কেটেছে। এইভাবে বলা যেতে পারে, গত দুইটা মাস আমার নিজেকে খুঁজে পাওয়াটাই কঠিন ছিল।

কোর্টে নামতে উপভোগ করতাম না। গত দুই-তিন মাসে কোর্টে ঠিক যেন আমি ছিলাম না, কঠিন সময় কেটেছে।” “তাই, এই ট্রফি উঁচিয়ে ধরতে পারার অর্থ আমার কাছে অনেক। কারণ নিজের চিন্তা-ভাবনায়, শারীরিকভাবে অনেক প্রতিকূলতা কাটিয়ে উঠতে হয়েছে আমাকে। এসব কারণেই এই জয় আমার কাছে বিশেষ।”