সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এল সালভাদর ও কোস্টা রিকার বিপক্ষে আর্জেন্টিনা দলে নেই মেসি

অনলাইন ডেস্ক :

শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। হ্যামস্ট্রিংয়ের যে চোট ইন্টার মায়ামির ম্যাচে মাঠে নামতে দেয়নি লিওনেল মেসিকে, সেটি তাকে দূরে রাখছে জাতীয় দলের খেলা থেকেও। যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচের আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। গত বুধবার কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপে ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিল এসসির বিপক্ষে ম্যাচের ৫০তম মিনিটে মাঠ ছাড়েন মেসি। ম্যাচের পর মায়ামি কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছিলেন, আর্জেন্টাইন তারকার হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে।

পরে গত শনিবার মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মায়ামির ম্যাচে খেলতে পারেননি তিনি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন সোমবার তাদের এক্স অ্যাকাউন্টে জানায়, ওই চোটের কারণেই এল সালভাদর ও কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দুটিতে থাকছেন না মেসি। এই চোটকে অবশ্য ‘মাইনর’ বলেই উল্লেখ করেছে তারা। ইএসপিএন আর্জেন্টিনা জানিয়েছে, মাঠে না নামলেও দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা আছে মেসির।

শুক্রবার ফিলাডেলফিয়ায় এল সালভাদরের সঙ্গে খেলবে আর্জেন্টিনা, চার দিন পর লস অ্যাঞ্জেলসে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কোস্টা রিকা। কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে মূলত ম্যাচ দুটি খেলবে লিওনেল স্কালোনির দল। চোটের কারণে এই দুই ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন ফরোয়ার্ড পাউলো দিবালা, মিডফিল্ডার এক্সেকিয়েল পালাসিওস ও ডিফেন্ডার মার্কোস সেনেসি।