সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ দেখা যাবে ১০০ টাকায়

অনলাইন ডেস্ক :

রঙিন পোশাকের পর এবার সাদা পোশাকে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। সিলেটের বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি মাঠে বসে দেখতে আগ্রহী দর্শকদের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। এই ম্যাচ দেখতে শ্রেণিভেদে দর্শকদের গুনতে হবে ১০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত, যা গত বুধবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে সংস্থাটি।

এই ম্যাচে সর্বনিম্ন ১০০ টাকার টিকিটে গ্রিন গ্যালারি, ওয়েস্টার্ন গ্যালারি ও ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে হলে দর্শকদের গুনতে হবে ২০০ টাকা। এছাড়া ক্লাব হাউজের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য সর্বোচ্চ ১ হাজার টাকা। গত বুধবার থেকেই সংগ্রহ করা যাচ্ছে টিকিট এবং ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে। এছাড়া সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান গেটে পাওয়া যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচের টিকিট।