সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হান্নান সরকারের মা আর নেই

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমানে জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য হান্নান সরকারের মা ফরিদা আক্তার মারা গেছেন। বৃহস্পতিবার হাসপাতালে মৃত্যু হয় তার। জানা গেছে, অসুস্থতা নিয়ে গত এক সপ্তাহ আইসিইউ’তে ছিলেন তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

হান্নানরা ৪ ভাই ও ১ বোন। জাতীয় দলে হান্নান সরকার ওপেনার ছিলেন। মাত্র ১৯ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। জাতীয় দলের হয়ে ১৭ টেস্টে ২০.০৬ গড়ে ৬৬২ রান করেন হান্নান। ক্রিকেটের কুলীন ফরম্যাট টেস্টে পাঁচটি ফিফটি আছে তার নামের পাশে।

ওয়ানডে ফরম্যাটেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। খেলেছেন ২০ ওয়ানডে। ওয়ানডেতে তিন ফিফটিসহ ১৯.১৪ গড়ে ৩৮৩ রান করেন হান্নান। চলতি বছর ফেব্রুয়ারিতে ৮ বছর পর নতুন নির্বাচক কমিটি গঠন করে বিসিবি। সেই নির্বাচক প্যানেলে গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেয়া হয়। প্যানেলে অন্যতম নির্বাচক হিসেবে দায়িত্ব পান হান্নান। এর আগে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন তিনি।