সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিশ্বকাপের আগে বাংলাদেশে আসছে ভারত

অনলাইন ডেস্ক :

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসবে নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ সফর করবে ভারতীয় নারী ক্রিকেট দল। আসন্ন এই সফরে কয়টি ম্যাচ খেলবে কিংবা সফর সূচি এখনো চূড়ান্ত করা হয়নি। তবে শোনা যাচ্ছে দশ দিনের সফরে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসবে। পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে দুই দল। শুক্রবার সিলেটে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারী কমিটির চেয়ারম্যান শফিউল আলম নাদেল।

তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে ভারত সিরিজ খেলতে আসবে। এখনও সিরিজের সূচি ঠিক হয়নি। তবে ওরা আসবে এখানে সিরিজ খেলতে এটা চূড়ান্ত।’ এর আগে ভারতীয় নারী ক্রিকেট দল দুইবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে। ২০১৪ ও ২০২৩ সালে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরও বাংলাদেশে বসেছিল। বিশ্বকাপের আগে কক্সবাজারে ভারতীয় দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। এবারও প্রস্তুতি নিতে হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্দানারা আসবেন বাংলাদেশে।