সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

খুলনায় আইসক্রিম-সেমাই কারখানায় অভিযান, ২ কারখানাকে জরিমানা

খুলনায় নকল আইসক্রিম তৈরি করে বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের কারণে দুই কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৩১ মার্চ) দুপুরে ভোক্তা অধিকারের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এই অভিযান চালান।

অভিযানে নকল রোবো ললি তৈরি ও বিক্রি করার অপরাধে আইসক্রিম কারখানার মালিক সাজুকে ৩০ হাজার জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে ভূঁইয়া ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোহাম্মদ সেলিম বলেন, অনুমোদনহীন ও ক্ষতিকর উপাদান ব্যবহার করে নকল রোবো ললি তৈরি হচ্ছিল। এ সময় ৫০০ প্যাকেট নকল রোবো আইসক্রিম জব্দ করা হয়। এছাড়া মেঝেতে নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করায় সেমাই কারখানার মালিককে জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব ও ক্যাব প্রতিনিধি জেড এন সুমন উপস্থিত ছিলেন।

—-ইউএনবি