সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

তাহলে কী মিটে গেল পিসিবি-আফ্রিদি ‘ঝামেলা’?

অনলাইন ডেস্ক :

চরম নাটকীয় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট। ভারত বিশ্বকাপের পর তিন সংস্করণের অধিনায়কত্ব ছাড়া বাবর আজমকে ফেরানো হয়েছে নেতৃত্বে। সাদা বলের দুই সংস্করণের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। তাতে এক সিরিজ পরই অধিনায়কত্ব হারাতে হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। এতটুকু পর্যন্ত ঠিক ছিল। ঝামেলা বাধে, বাবরকে অধিনায়ক করে দেওয়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে।

সেখানে আফ্রিদিকে উদ্ধৃত করে পিসিবি জানায়, সবকিছু মেনে নিয়ে নতুন অধিনায়কের পাশে থাকবেন তিনি। কিন্তু পরে আফ্রিদির ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়, এমন কোনো কথাই বলেননি আফ্রিদি। পিসিবি তাঁর মনগড়া কথা বসিয়ে দিয়েছে। এমন অভিযোগের পর আফ্রিদিকে শান্ত করতে উঠেপড়ে লাগেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। আফ্রিদি সংবাদ সম্মেলন করবেন বলেও খবর ছড়িয়ে পড়ে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, শেষ পর্যন্ত বরফ গলেছে দুই পক্ষের। পিসিবি চেয়ারম্যান গত সোমবার কাকুলে মিলিটারি একাডেমিতে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প পরিদর্শন করার পর এমন খবর এসেছে। অসন্তোষ থাকলেও পাকিস্তান ক্রিকেটের বৃহত্তর স্বার্থে সবকিছু মেনে নিয়ে সামনে এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন আফ্রিদি।