সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে শুক্রবার নিউইয়র্ক যাওয়ার পথে ফিনল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফিনল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত (অনাবাসী) মো.নাজমুল ইসলাম হেলসিঙ্কির ভান্তা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তিনি স্থানীয় সময় বিকাল ৩টা ৩৭ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৯টা) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে ফিনল্যান্ডে পৌঁছান।

শেখ হাসিনা ১৯ সেপ্টেম্বর রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (স্থানীয় সময়) বিকেল ৩ টায় নিউইয়র্কের উদ্দেশে হেলসিঙ্কি ত্যাগ করবেন। ফ্লাইটটি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা ছয়টায় (স্থানীয় সময়)পৌঁছানোর কথা রয়েছে।

২০২০ সালের মার্চ মাসে করোনা মহামারির প্রাদুর্ভাবের পর এটি তাঁর প্রথম বিদেশ সফর। তিনি বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে ১৮তম বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে যাচ্ছেন।২৪ সেপ্টেম্বর ইউএনজিএ সাধারণ বিতর্কে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

দুই সপ্তাহের সরকারি সফরে শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর ইউএনজিএ সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে এবং ২০-২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে (ইউএনএইচকিউ) অন্যান্য সাইডলাইন ইভেন্টে অংশ নেবেন। নিউইয়র্কে অবস্থানকালে তিনি বেশ কয়েকজন নেতার সাথে আলোচনা করবেন।

আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

—ইউএনবি