সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

টেস্টের মাঝপথেই দেশে ফিরছেন লঙ্কান ক্রিকেটার

অনলাইন ডেস্ক :

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে মাঠে আসেননি দিনেশ চান্দিমাল। পারিবারিক প্রয়োজনে টেস্টের মাঝপথেই অভিজ্ঞ ব্যাটসম্যানকে ফিরে যেতে হচ্ছে দেশে। শ্রীলঙ্কা ক্রিকেট মঙ্গলবার সকালে বিবৃতিতে জানায়, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন চান্দিমাল। জরুরি পারিবারিক মেডিকেল প্রয়োজনে তাৎক্ষণিকভাবে দেশে ফিরতে হচ্ছে তাকে।

বিবৃতিতে বলা হয়, চান্দিমালের সতীর্থরা, কোচিং স্টাফ ও বোর্ড এই সময়ে তার পাশে আছে। তার পারিবারিক গোপনীয়তাকেও সম্মান জানানোর অনুরোধ করা হয়েছে। চলে যাওয়ার আগেই অবশ্য ম্যাচের দুই ইনিংসে ব্যাট করা হয়ে গেছে চান্দিমালের। প্রথম ইনিংসে ফিফটি করেন ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান, পরের ইনিংসে আউট হন ৯ রান করে। কেবল চতুর্থ ইনিংসের ফিল্ডিংই বাকি ছিল তার। প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টেও বড় জয়ের হাতছানি আছে তাদের সামনে।