সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

হায়দরাবাদের বিপক্ষে খেলবেন না মোস্তাফিজ

অনলাইন ডেস্ক :

আইপিএলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে অভিষেক ম্যাচে বাজিমাত করেন মোস্তাফিজুর রহমান। শীর্ষ উইকেটশিকারির পুরস্কার পার্পল ক্যাপ জয়ের দৌড়ে এখন পর্যন্ত তিনিই এগিয়ে। বাংলাদেশের এই পেসারকে পরের ম্যাচে পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী ৫ এপ্রিল শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে চেন্নাই। সাবেক ক্লাবের বিপক্ষে মোস্তাফিজের খেলতে না পারার কারণ, তিনি গত মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন।

জুনের বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আইপিএল ছেড়েছেন তিনি। বিসিবি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, চেন্নাইয়ের চতুর্থ ম্যাচে খেলা হচ্ছে না মোস্তাফিজের। আগামী সপ্তাহে ভারতে ফিরবেন তিনি। আশা করা হচ্ছে, আগামী ৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মোস্তাফিজ বল করবেন। তিন ম্যাচে সাত উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।