সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

জানা গেলো ভারত-বাংলাদেশের পাঁচ টি-টোয়েন্টির সূচি

অনলাইন ডেস্ক :

চলতি বছর বাংলাদেশের মাটিতে হবে উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বাংলাদেশের মাটিতে খেলতে একের পর এক বড় দলগুলো আসছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃহস্পতিবার তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে শেষ হচ্ছে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ। তবে ব্যস্ততা কমছে না নারী ক্রিকেটারদের। ঈদের পরই খেলতে হবে ভারত নারী দলের বিপেক্ষে। বাংলাদেশ ও ভারতের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত হয়ে গেছে। হারমানপ্রীত কৌরদের সঙ্গে সিলেটে এই সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে, সিরিজ খেলতে ২৩ এপ্রিল বাংলাদেশে আসবে ভারতীয় দল। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে হবে প্রথম ম্যাচ। ৩০ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়, কৃত্রিম আলোতে। ২ ও ৬ মে পরের দুটি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড টুতে। এই দুই ম্যাচ হবে দুপুর ২টায়। ৯ মে শেষ ম্যাচ মূল মাঠে সন্ধ্যা সাড়ে ছয়টায়।