সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মেসির অপেক্ষায় মায়ামি

অনলাইন ডেস্ক :

লিওনেল মেসি ইন্টার মায়ামির অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছিলেন। কিন্তু বুধবার কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মেক্সিকোর মন্টেরির বিপক্ষে দলে ছিলেন না। তাকে ছাড়া ম্যাচটি ২-১ গোলে হেরে গেলো মায়ামি। ১৯তম মিনিটে ডিফেন্ডার টমাস অ্যাভিলেসের গোলে মায়ামি লিড নেয়। ৬৫তম মিনিটে ইন্টার মিডফিল্ডার ডেভিড রুইজ লাল কার্ড দেখলে ম্যাচ বদলে যায়। চার মিনিট পর ম্যাক্সিমিলিয়ানো মেজা সমতা ফেরান।

তারপর ৮৯তম মিনিটে হোর্হে রদ্রিগেজের শটে মায়ামিকে হারায় মন্টেরি। মেক্সিকোর লিগা এমএক্স-এ শীর্ষে থাকা মন্টেরি আগামী বুধভার মায়ামিকে স্বাগত জানাবে। আঞ্চলিক টুর্নামেন্টের শেষ চারে ওঠার দৌড়ে তারাই ফেভারিট। অবশ্য দ্বিতীয় লেগে মেসিকে পাওয়ার আশা করছে মায়ামি। ডানপায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে এমএলএস-এর তিন ম্যাচে মেসি খেলেননি। মঙ্গলবার সকালে অনুশীলন করেন তিনি।