সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

পাকিস্তানের নিরাপত্তা বিষয়ে যা বললেন ড্যারেন স্যামি

অনলাইন ডেস্ক :

অনেক কাঠখড় পুড়িয়ে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পথে ছিল পাকিস্তান। জঙ্গি আক্রান্ত দেশটির মানুষ আবারও ক্রিকেট নিয়ে মেতে ওঠার সুযোগ পেয়েছিল। এরইমধ্যে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে খেলেছে পাকিস্তানে। পিএসএলও আয়োজন হচ্ছে সেই দেশে। কিন্তু শুক্রবার নিউজিল্যান্ড দলের আকস্মিক সফর বাতিল যেন সবকিছুতে জল ঢেলে দিল! দীর্ঘদিন ধরেই পাকিস্তানের ক্রিকেটে খেলে আসছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন সামি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একাধিক আসরে পাকিস্তানে খেলেছেন তিনি। বিভিন্ন সময় পাকিস্তানের নিরাপত্তা বিষয়ে তাকে সুনাম করতে দেখা গিয়েছে। এবারও তিনি সেটি করেছেন। নিউজিল্যান্ডের পাকিস্তান সিরিজ বাতিল করায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করেছেন তিনি। টুইটারে ড্যারেন সামি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ডের পাকিস্তান সিরিজ স্থগিত করাটা হতাশাজনক। আমি বিগত ছয় বছর ধরে পাকিস্তান ক্রিকেট খেলছি এবং সেখানে ভ্রমণের আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। আমি সব সময় সেখানে নিরাপদ অনুভব করেছি। এটি পাকিস্তানের জন্য বড় ধরনের আঘাত।’