সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

অবশেষে জয় পেল জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক :

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০ রানের জয় পেয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের করা ১৩৬ রানের জবাবে স্কটল্যান্ড অলআউট হয়েছে ১২৬ রানে। এডিনবার্গে টস জিতে ব্যাটিং করতে নেমে ৩ ওভারে ২০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। চতুর্থ উইকেটে ৭১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন ক্রেইগ আরভিন ও শেন উইলিয়ামস। ৩৬ বলে ৩০ রানের ধীরগতির ইনিংস খেলে আরভিন বিদায় নিলে ভাঙে এই জুটি। মিল্টন শুম্বা ১ করে বিদায় নেন। রায়ান বার্লকে নিয়ে জিম্বাবুয়েকে ১৩৬ রানের সংগ্রহ এনে দেন উইলিয়ামস। উইলিয়ামস ৫২ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৫টি চার ও ১টি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে জিম্বাবুয়ে সংগ্রহ করে ৫ উইকেটে ১৩৬ রান। ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে টেন্ডাই চাতারা ও রিচার্ড গারাভার বোলিং তোপে ১৬ রানে ৪ উইকেট হারায় স্কটল্যান্ড। চতুর্থ উইকেটে রিচি বেরিংটন ও ম্যাথু ক্রস ৭৫ রানের জুটি গড়েন। উইলিয়ামসের শিকার হয়ে বেরিংটন ফেরেন ৪৩ বলে ৪২ রান করে। লুক জনওয়ের শিকার হয়ে ক্রস বিদায় নেন ৩৫ বলে ৪২ রানে। স্কটল্যান্ড শেষ ৬টি উইকেট হারায় ৩৫ রানের ব্যবধানে। সিরিজ জয়ের স্বপ্ন দেখতে থাকা দলটি অলআউট হয় ১২৬ রানে। ইনিংসের দুই বল বাকি থাকতে স্কটল্যান্ডকে অলআউট করে ১০ রানের জয় পায় জিম্বাবুয়ে। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৩ রান খরচ করে ২টি উইকেট শিকার করা গারাভা ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।