সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ভক্ত-অনুরাগীদের ক্ষোভের মুখে যশ

অনলাইন ডেস্ক :

মা হয়েছেন কলকাতার সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। তার ছেলের নাম রেখেছেন ঈশান। তবে ছেলের বাবার নাম নিয়ে গেল কয়েক মাস ধরেই হয়েছে অনেক হৈচৈ। অনেক আলোচনা সমালোচনার পর অবশেষে নিশ্চিত হওয়া গেল ঈশানের বাবা নায়ক যশ দাসগুপ্ত। এই খবর প্রকাশ হওয়ার পর থেকেই ভক্ত-অনুরাগীদের ক্ষোভের মুখে পড়েছেন যশ। তারা নাকি বেশ ধাক্কা খেয়েছেন এই খবরে। অভিনেতার এমন অনেক অনুরাগী আছেন যারা যশের বিপরীতে মধুমিতা ছাড়া আর কাউকে মেনে নিতে পারেন না। ‘যশরাত’কে নিয়ে একের পর এক বিতর্ক তৈরি হওয়ার পর থেকেই নানা পোস্টে সে কথা জানিয়েওছেন তারা। এ দিকে সদ্যোজাত ঈশানের বাবা যে যশ এ কথা নিশ্চিত হওয়া গেল ১৫ সেপ্টেম্বর রাতে কলকাতা পৌরসভার ওয়েবসাইটে নুসরাতের সন্তানের জন্ম নিবন্ধনপত্র দেখে। সেখানে ঈশানের বাবার নামের জায়গায় যশের নাম রয়েছে। ব্যাস, এরপর থেকেই বৃহস্পতিবার যশকে নিষিদ্ধ ঘোষণা করেছেন তার অনুরাগীরা। এখানেই শেষ নয়। তীব্র অভিমানে অনুরাগীরা যশের একটি ছবিতে ‘ব্যানড’ বা ‘নিষিদ্ধ’ শব্দটি লিখে সেটি পোস্টও করেছেন ইনস্টাগ্রামে। ছবির তলায় হ্যাশট্যাগ ব্যবহার করে বড় হরফে লেখা, ‘আমরা যশ দাশগুপ্তকে চাই না’। পাশাপাশি, অন্য অনুরাগীদেরও যশকে সমর্থন না করার আবেদন জানানো হয়েছে সেই পোস্টে।