সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

‘ইত্যাদি’র এবারের আয়োজন সোনারগাঁয়ে

নিজস্ব প্রতিবেদক:

দেশের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদির’ আয়োজন এবার করা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে। খ্যাতিমান উপস্থাপক হানিফ সংকেতের উপস্থাপনায় দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ‘ইত্যাদি’। একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রচারবিমুখ ও জনকল্যাণে নিয়োজিত মানুষদের তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। তারই অংশ হিসেবে এবার এই অনুষ্ঠানের আয়োজন করা হবে সোনারগাঁয়ে। যেখানে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম-বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প, জনজীবনের নিত্য ব্যবহার্য পণ্যসামগ্রী। আর এসব শিল্প-সামগ্রীতে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপচিত্র ফুটে ওঠে। আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানটির আয়োজন করা হবে। তাই শুক্রবার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভেতরের স্থান পরিদর্শন করেছেন অনুষ্ঠানটির পরিচালক ও সঞ্চালক হানিফ সংকেত। পরিদর্শন শেষে ফাউন্ডেশনের সভা কক্ষে অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, ‘আমরা সবাই জানি দেশের জনপ্রিয় একটি ম্যাগাজিন অনুষ্ঠান হচ্ছে ‘ইত্যাদি’। দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে এই অনুষ্ঠানটি বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারা এবার সোনারগাঁ এলাকার লোক ও কারুশিল্পে জাদুঘরে অনুষ্ঠান করবে। সবকিছুই তারাই করবে। আমরা স্থানীয়ভাবে যত রকমের সহযোগিতার প্রয়োজন হয় তা করার জন্য প্রস্তুত রয়েছি।’ পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক আহমেদ উল্লাহ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ফেন্সি, ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলামসহ আরও অনেকে।