সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বগুড়ায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৩ মোটরশ্রমিক নিহত

বগুড়া সদরের এরুলিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২জন আহত হয়েছেন। এ ঘটনার পর বগুড়া – নওগাঁ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরালে ২ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- আলমগীর হোসেন (৪৫), আব্দুল হান্নান (৫৫) ও ফাহিম (৪২)। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, সকাল ১০টার দিকে বগুড়া সদর থানার এরুলিয়া নামক স্থানে বগুড়া থেকে প্রাইভেটকার নওগাঁ যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ৩জন নিহত ও ২জন আহত হন।

হতাহত সবাই মোটরশ্রমিক সদস্য বলে জানান তিনি।

—–ইউএনবি