সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাজশাহীতে প্লাস্টিকের গোডাউনে আগুন, ১৫ কোটি টাকার ক্ষতি

রাজশাহীর বাঘা উপজেলার তেপুকুরিয়া গ্রামে প্লাস্টিকের ক্যারেট গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

শুক্রবার বিকালের দিকে তেপুকুরিয়া এলাকায় আলিফ ট্রেডার্সে এই অগ্নিকাণ্ডটি ঘটে এবং নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের সদস্যরা ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আহতদের মধ্যে রয়েছেন- প্রতিষ্ঠানটির অংশিদার ইসলাম, আয়ুব আলী মুনসুর রহমা, ইনছার আলী, ইয়াজুল, রেজাউল করিম, আমিরুল ইসলাম ও সবুজ রানাসহ আরও অনেকে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হুমাইয়া জেরিন।

বাঘা উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, বিকাল ৩টা থেকে শুরু করে সন্ধ্যা সোয়া ৭টায় পর্যন্ত বাঘা, চারঘাট ও পুঠিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

তিনি আরও বলেন, এর নের্তৃত্ব দিয়েছেন রাজশাহী ফায়ার সাভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম। বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আমি ও উপজেলা চেয়ারম্যান আইনজীবী লায়েব উদ্দিন লাভলু সেখানে গিয়েছিলাম।’

—-ইউএনবি