সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আবারও চেন্নাইয়ে মোস্তাফিজ

অনলাইন ডেস্ক :

জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপে (যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ) খেলতে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আইপিএল ছেড়ে দেশে ফিরেছিলেন মোস্তাফিজুর রহমান। সেই কাজ শেষে গত রোববার সন্ধ্যায় চেন্নাইয়ে ফিরে গেছেন তিনি। মোস্তাফিজ ঢাকায় ফেরেন গত মঙ্গলবার। যে কারণে শুক্রবার চেন্নাই সুপার কিংসের অ্যাওয়ে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে পারেননি। ওই ম্যাচে তার অনুপস্থিতি টের পাওয়া গেছে।

মোস্তাফিজহীন চেন্নাই ম্যাচটা ৬ উইকেটে হেরেছে। ভারত ছাড়ার আগে মোস্তাফিজ আইপিএলের শীর্ষ উইকেট শিকারি ছিলেন। ৩ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট! তার অনুপস্থিতিতে রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল উইকেট শিকারের তালিকায় শীর্ষস্থান দখলে নিয়েছেন। ৪ ম্যাচে চাহাল নিয়েছেন ৮ উইকেট। তাছাড়া মোস্তাফিজের মতো ৭ উইকেট নিয়ে অবস্থান করছেন গুজরাটের মোহিত শর্মাও। মোহিত অবশ্য ৪ ম্যাচে খেলেছেন। আগের দুই ম্যাচে চেন্নাইয়ের ঘরের মাঠে মোস্তাফিজ কার্যকরী বোলিংয়ে প্রভাব রাখতে পেরেছিলেন।