সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

দুই শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ের খেলা

অনলাইন ডেস্ক :

সর্বনিম্ন ২০০ টাকায় স্টেডিয়ামে বসে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ৩ ম্যাচ দেখতে পারবেন সমর্থকরা। অর্থাৎ চট্টগ্রামে যে ৩টি ম্যাচ হবে, সেই ম্যাচগুলো টিকিটির দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে সর্বোচ্চ ১৫০০ টাকা রাখা হয়েছে টিকিটের দাম। আগামী ৩ মে শুরু হবে এই সিরিজ। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ ৫ ও ৭ মে।

এই তিন ম্যাচের প্রতিটিতে রুফটপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে ১৫০০ টাকা খরচ করতে হবে। ১০০০ টাকা পড়বে আন্তর্জাতিক স্ট্যান্ডে বসে খেলা দেখতে। এ ছাড়া ক্লাব হাউস ৫০০ টাকা এবং পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা। পশ্চিম গ্যালারির টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা। ম্যাচের আগের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭.৩০টা পর্যন্ত সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে।