সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কোকাকোলার বোতল সরিয়ে দিলেন রাজা

অনলাইন ডেস্ক :

একদিন পরই শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচের আগে বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। কথা বলার আগেই টেবিলে থাকা কোমল পানীয় কোকাকোলার বোতল সরিয়ে দেন রাজা। গাজায় ইসরাইলের আগ্রাসনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা পণ্য বর্জনের হিড়িক চলছে। যার অন্যতম কোমল পানীয় ব্যান্ড কোকাকোলা। ধারণা করা হচ্ছে সেই বর্জনের অংশ হিসেবে কোকাকোলার বোতল সরিয়ে দিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক।

তবে বোতল সরিয়ে দেওয়া নিয়ে কোনো কথা বলেননি রাজা। এর আগে ইউরো চলাকালীন সংবাদ সম্মেলনে কোকাকোলা বোতল সরিয়ে রেখে বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছিলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। যা বেশ ধস নামিয়ে দিয়েছিলেন ওই পণ্যের শেয়ারে। অবশ্য পর্তুগিজ তারকা এমন কা- ঘটিয়েছিলেন কোমল পানীয়তে স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে।