সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সাকিব আল হাসানের ব্যাটে নতুন স্পন্সর

অনলাইন ডেস্ক :

ব্যাটে নতুন স্পন্সর পেলেন সাকিব আল হাসান। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিশ্বসেরা অলরাউন্ডারের ‘ব্যাট স্টিকার পার্টনার’ হয়েছে। এই পার্টনারশিপের অংশ হিসেবে ওটিটি প্ল্যাটফর্ম-এর লোগো বিভিন্ন ক্রিকেট ম্যাচের সময় সাকিবের ব্যাটে দৃশ্যমানভাবে ২ বছর পর্যন্ত প্রদর্শিত হবে, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।

বঙ্গ’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান আহাদ মোহাম্মদ বলেন, ‘এটি আমাদের জন্য গৌরবময় ইভেন্ট। সাকিব আল হাসান বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা। তার ব্যাটের স্টিকার পার্টনার হতে পেরে আনন্দিত। বঙ্গ বরাবরই শ্রেষ্ঠত্ব আর সৃষ্টিশীলতায় বিশ্বাসী। আমরা সবসময় চেষ্টা করি সীমানা ভেঙে অভিনব কিছু আনতে, যাতে দর্শকদের অন্যরকম অনুভূতি দিতে পারি। দেশসেরা খেলোয়াড়ের সঙ্গে এই পার্টনারশিপ আমাদের সেই লক্ষ্যেরই একটি প্রতিফলন।’

পার্টনারশিপ প্রসঙ্গে সাকিব বলেন, ‘বঙ্গ এই মুহূর্তে দেশের জনপ্রিয় একটি নাম। বিশেষ করে সাম্প্রতিক সময়ের কন্টেন্টগুলো দেশের বিনোদন জগতের এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। আমরা সবাই জানি ক্রিকেট শুধুমাত্র একটি খেলাই নয়, কোটি কোটি মানুষের জন্য এক বিনোদনের মাধ্যমও। তাই বঙ্গ’র মতো বিনোদন প্ল্যাটফর্মের সঙ্গে আমাদের এই বন্ধুত্ব আশা করি সম্পর্ককে আরও দৃঢ় করবে।’

পার্টনারশিপ নিয়ে বঙ্গ কর্তৃপক্ষ জানাচ্ছে, সাকিব আল হাসানকে নিয়ে আরও কিছু আকর্ষণীয় খবর আসতে চলেছে।